✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

আমেরিকা পাশে নেই, যুদ্ধ ইস্যুতে জেলেনস্কি গেলেন সৌদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১০, | ১০:০৩:৪৬ |

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আলোচনা করতে এবার সৌদি আরবে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে গিয়ে সৌদি যুবরাজ ও দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন তিনি।

তবে আজ মঙ্গলবার (১১ মার্চ) মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধি দলের আলোচনার সময় জেলেনস্কি উপস্থিত থাকবেন না। এমন তথ্যই দিয়েছে কিয়েভ।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করছে আমেরিকা। রাশিয়ার সঙ্গে এ আলোচনায় রাখা হয়নি ইউক্রেনকেই। এমনকি সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করেছে আমেরিকা। এমন অবস্থায় সৌদি আরবে গেছেন জেলেনস্কি। এর কারণ, সম্প্রতি রিয়াদেই আলোচনা হয়েছে আমেরিকা ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..