✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২১, | ০৮:৩৩:৫২ |

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি পাঠানো হয়েছে। গত ৯ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২-এর যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সহকারী শিক্ষকদের পদোন্নতি ব্যতিরেকে ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে সচিব, অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগকে মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 

অর্থ বিভাগের মতামতে বলা হয়েছে, পদের মূল বেতনস্কেল উন্নীত হলে, ওই তারিখ থেকে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর অনুচ্ছেদ-৭ অনুযায়ী একই পদে পরবর্তী ১০ বছরে উচ্চতর গ্রেড বিবেচিত হবে।

গত নভেম্বরে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষকের বেতন স্কেল উন্নীত করা হয়। এছাড়া প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডের বেতন স্কেল নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২৮ জুলাই অর্থ মন্ত্রণালয়ে শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডের উচ্চ ধাপে নির্ধারণের নির্দেশনা চেয়ে চিঠি পাঠায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..