সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করে ছাড়ব: আবিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২০, | ০৬:৪৬:৩৫ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, ডাকসু নির্বাচনের সময় ছাত্রদল রাষ্ট্রের স্বার্থে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে মানবিক মূল্যবোধ ও শিক্ষাঙ্গন বিষয়ে অনুষ্ঠিত তৃতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

 

আবিদুল ইসলাম খান বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে খুব দ্রুত নির্বাচনের অবস্থান সম্পর্কে জানানো হবে। ২০১৯ সালের ডাকসু নির্বাচন এখনও আলোচনার বিষয়। সুতরাং, সবেমাত্র শেষ হওয়া এই নির্বাচনের ক্ষেত্রে যেসব অভিযোগ এসেছে, সেগুলোর যথাযথ জবাবদিহিতা প্রশাসন ও নির্বাচন কমিশন করতে না পারলে পুনরায় নির্বাচনের সুযোগ অবশ্যই আছে। আমরা সেটা আদায় করব ইনশাআল্লাহ।’

তিনি আরও জানান, ফলাফল ঘোষণার পর পূর্বের নির্বাচনী সংস্কৃতিতে ফিরে যাইনি, বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করিনি এবং ধৈর্য ধরে নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতির ধারাকে এগিয়ে নিয়েছি।

‘ভোটে একটা জাল বিছানো হয়েছিল এবং আমাকে ভিলেন বানানো হয়েছিল,’ বলেন আবিদ।

নির্বাচনে ছাত্রদলের পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এটাকে পরাজয় হিসেবে দেখছি না। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে একটি অদৃশ্য রাজনৈতিক শক্তি আধিপত্য বিস্তার করছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..