✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

রোনালদোর মিলিয়ন ডলারের গাড়ি বিধ্বস্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-২১, | ১৯:০৫:৫৯ |

বিশ্বের বিভিন্ন মডেলের দামি গাড়ি বা সুপার কার ব্যবহারের জন্য বেশ খ্যাতি রয়েছে ফুটবল কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনালদোর। তার ব্যক্তিগত গ্যারেজে রয়েছে এমন অনেকগুলো গাড়ি। এর মধ্যে একটি বুগাত্তি ভেরন, মূল্য ২.১ মিলিয়ন মার্কিন ডলার। গাড়িটির এক্সিডেন্ট হয়েছে। ল্যাটিন টাইমসের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২০ জুন) স্পেনের শহর মেজরকাতে এটির বড় ধরনের এক্সিডেন্ট হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়ি চালাচ্ছিলেন রোনালদোর এক কর্মচারী। তিনি সুস্থ আছেন।

চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি আবাসিক এড়িয়ার দেয়ালে গিয়ে আঘাত হানে। শহরটিতে এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্থানীয় ট্রাফিক পুলিশ ঘটনার তদন্ত করছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..