✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

১০ মিনিট দেরি হওয়ায় বেঁচে গেলেন নারী যাত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৩, | ১৩:৪৮:৩৭ |

মাত্র ১০ মিনিটের দেরি জীবন বাঁচিয়ে দিল ভূমি চৌহান নামের এক নারী যাত্রীর। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল তার। তবে যানজটে পড়ে বিমানবন্দরে পৌঁছাতে দেরি হওয়ায় তিনি ফ্লাইটটি মিস করেন। আর সেটাই হয়ে ওঠে তার জীবনের বড় সৌভাগ্য। হিন্দুস্তান টাইমস

ভূমি চৌহান, যিনি লন্ডনের ব্রিস্টলে থাকেন, ছুটি কাটিয়ে ভারতে এসেছিলেন। দেশে ফেরার পথে তিনি সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। এতে হতাশ হলেও পরে জানতে পারেন যে তিনি যে ফ্লাইটটি মিস করেছেন, সেটিই ‘শর্টলি আফটার টেকঅফ’ দুর্ঘটনার কবলে পড়ে।

বিমানে উঠতে না পারার অভিজ্ঞতা জানিয়ে ভূমি বলেন, আমার পুরো শরীর এখনও কাঁপছে। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। তিনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন।

তিনি জানান, আহমেদাবাদের তীব্র যানজটই তাকে বিমান ধরতে বাধা দেয়। বিমানে না উঠেই তিনি আবার গুজরাটের নিজ বাড়িতে ফিরে যান।

প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দেয়ার কিছুক্ষণ পরেই ‘মে ডে’ সংকেত পাঠায়। এরপর উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ২ জন পাইলট ও ১০ জন ক্রু সদস্য ছিলেন।

জানা জানায়, আরোহীদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক রয়েছেন। বাকিরা সবাই ভারতীয়।

এনডিটিভির তথ্যমতে, বিমানটি দুপুর ১টা ৩০ মিনিটের কিছু পর রানওয়ে ২৩ থেকে উড্ডয়ন করে। এরপরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..