✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেশে জুন মাসে করোনায় ১১৯৭ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০১, | ১৩:৫৫:০৭ |

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৮৪৭ জন মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে শুধু জুন মাসে (১ থেকে ৩০শে জুন) এক হাজার ১৯৭ জন করোনা রোগী মারা গেছেন। অর্থাৎ এ মাসেই করোনায় ৬৩ শতাংশ রোগী মারা গেছেন। গত ৩১শে মে পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৬৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে মঙ্গলবার একদিনে ৬৪ জনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এর আগে এক দিনে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যুর রেকর্ড ছিল।

পরিসংখ্যানে দেখা গেছে, ১ থেকে ৭ই জুন ১৯৬, ৮ থেকে ১৪ই জুন ২৮৩, ১৫ থেকে ২১শে জুন ২৯৩ এবং সর্বশেষ ২২ থেকে ৩০শে জুন পর্যন্ত ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন মৃত্যুর সংখ্যা ৩৪ থেকে ৪৫ জনের মধ্যে থাকলেও হঠাৎ করে মঙ্গলবার ৬৪ জনের মৃত্যুতে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
এদিকে দেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..