সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

সহকারী শিক্ষক নিয়োগে পুনঃবিজ্ঞপ্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৬, | ০৬:১৭:৫৯ |

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক’–এর শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্‌-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে পুনঃনিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু রাঙামাটি পার্বত্য জেলার নাগরিকেরা আবেদন করতে পারবেন।

আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।

পদের নাম ও বিবরণ

১. সহকারী শিক্ষক

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/- টাকা (গ্রেড-১৩)

বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর


আবেদনের নিয়ম ও নির্দেশনা

১. আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা ফরম পূরণ করে ৫ নম্বর ক্রমিকে উল্লেখিত কাগজপত্রসহ অফিস চলাকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের রক্ষিত বাক্সে আবেদন জমা দিতে হবে। চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবর ডাকযোগেও আবেদনপত্র প্রেরণ করা যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না।

২. আবেদনকারী যে উপজেলার স্থায়ী বাসিন্দা, তার প্রার্থিতা উক্ত উপজেলার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগসংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ এর ৩(৩) এবং ৯(৪) ধারা অনুসারে উপজেলাভিত্তিক শূন্য পদের ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলার প্রার্থীদের মধ্য হতে মেধাক্রম অনুযায়ী নিয়োগ করা হবে।

আবেদন ফি

৪০০/- টাকা (ব্যাংক ড্রাফট করতে হবে)

আবেদনের সময়সীমা

২৫ সেপ্টেম্বর ২০২৫

আবেদনের বিস্তারিত তথ্যের জন্য দেখুন: https://rb.gy/gps0j3

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..