✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাল্যবিবাহ ও যৌন নিপীড়ন বেড়েছে করোনায়: জাতিসংঘ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-৩০, | ১৩:০৪:৩৭ |

করোনা ভাইরাসের মহামারিতে নাকাল সারা বিশ্ব। ভাইরাসটির প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে নানা মুখী বিপর্যয়ের দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে, কোভিড-১৯ এর মহামারিতে বৈশ্বিকভাবে বেড়েই চলছে বাল্য বিবাহ। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে যৌন নিপীড়নের শিকার নারীদের সংখ্যা।

জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, বাল্য বিবাহ বন্ধে বিশ্বজুড়ে যে অগ্রগতি সাধিত হয়েছে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে নারীদের প্রতি যৌন সহিংসতা। অনিশ্চয়তা পড়েছে বিশ্বের লাখ লাখ তরুণীর ভবিষ্যৎ।

জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থার (ইউএনএফপিএ) প্রধান নেতালিয়া কানেম বলেন, করোনা মহামারির ফলে আমাদের কাজগুলো আরো কঠিন হয়েছে। নারীদের প্রতি যৌন নির্যাতন ও বাল্যবিবাহ উভয়দিক সামলে উঠতে হিমশিম খাচ্ছে তার সংস্থা।

তিনি আরও বলেন, ১৩ মিলিয়ন তরুণীকে অপ্রাপ্ত বয়সেই বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। সে সঙ্গে দুই মিলিয়ন নারী আসছে দিনগুলিতে যৌন নির্যাতনের শিকার হবে। কারণ করোনা ভাইরাস বৈশ্বিকভাবে দুইটাই দিককে নিয়ন্ত্রণে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..