✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাভাইরাসে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২৮, | ১২:৩৮:৩৫ |

করোনাভাইরাসে সংক্রমিত আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মো. আতিয়ার রহমান পুলিশের এই কনস্টেবল মানিকগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনা মহামারীতে দায়িত্ব পালনকালে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩৮ পুলিশ সদস্যের মৃত্যু হল, আর সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার।

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,শনিবার দিবাগত রাত ১০টার দিকে আতিয়ার রহমান রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরা যান।

কনস্টেবল আতিয়ার ১৯৮৪ সালের ২৬ নভেম্বর পুলিশে যোগ দেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে। স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে আতিয়ারের দাফন সম্পন্ন হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..