✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

যুদ্ধবিরতি নিয়ে ছলনা করছেন পুতিন: জেলেনস্কি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৪, | ১১:২৪:২৫ |

যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়াকে ‘ছলনা’ বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি শান্তিচুক্তি জোরদার করার জন্য রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট প্রায়ই এমনটা করেন। তিনি সরাসরি না বলেন না। বরং এমন কিছু করেন, যা কেবল বিষয়গুলোকে বিলম্বিত করে বা সিদ্ধান্ত নেওয়াকে অসম্ভব করে তোলে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি যুদ্ধের অবসান ঘটাতে রাজি আছেন। কিন্তু একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে এই সংকটের অন্তর্নিহিত কারণগুলোর অবসান ঘটিয়ে ‘স্থায়ী শান্তি’ নিশ্চিত করা উচিত বলেও জোর দেন তিনি।

বিবিসি মনিটরিংয়ের রাশিয়াবিষয়ক সম্পাদক বলেছেন, এই ‘হ্যাঁ’–এর ভেতরে ‘না’ লুকিয়ে আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..