✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আজ কোথায় কী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৭, | ০৮:৫৯:৪৩ |

ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও বিভিন্ন সংগঠন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা: সকাল ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রাণিসম্পদ উপদেষ্টা: আসন্ন রমজান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি উপলক্ষে সংবাদ সম্মেলন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার বেলা ১২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এটি হবে।

ক্রীড়া উপদেষ্টা: সকাল সাড়ে ৯টায় রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিএনপি: রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তি বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানায় কর্মশালা হবে। সোমবার দুপুর ২টায় বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে এটি হবে। ৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্থাপন ও বিশ্লেষণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমীন ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ডিএমপি: বিকাল ৩টা ৪০ মিনিটে উপ-পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগ ডিএমপির সংস্কার কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি কমিশনার, ডিএমপি।

ঢাকা উত্তর সিটি: ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ১২টায় ডিএনসিসি নগর ভবন হলরুমের ৬ষ্ঠ তলায় এ মতবিনিময় হবে।

যাত্রী কল্যাণ সমিতি: বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..