✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনায় শিল্পপতি হাসান জামিল সাত্তারের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২৫, | ১১:৩৪:২১ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট শিল্পপতি কুমিল্লার ময়নামতি টেক্সটাইল মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক হাসান জামিল সাত্তার (৭০)।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ১ ভাই ও অনেক আত্মীয়-স্বজনসহ শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন।

তিনি জানান, চাচা (হাসান জামিল সাত্তার) কিডনিসহ শারীরিক নানা সমস্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ৩ দিন আগে তার করোনা পজিটিভ ফল আসার পর তাকে রাজধানীর ইউনাইটেড হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান। প্রবাসী স্বজনরা দেশে আসার পর শুক্রবার বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল ইসলাম কলেজ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

এদিকে রাজনৈতিক পরিবারের সন্তান হাসান জামিল সাত্তারের মৃত্যুর খবরে কুমিল্লা শহর ও তার নিজ এলাকায় বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..