সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন সূর্যসেন হলের ভিপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৫, | ০৮:৪৮:৪৯ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলের নবনির্বাচিত ভিপি আজিজুল হক এবার এক দোকানিকে জরিমানা করেছেন। গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের এক দোকানিকে টেস্টিং সল্ট রাখার অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করেন আজিজুল হক। এ ঘটনায় একটি চুক্তিনামাও সই করা হয়। এর আগে ওই দোকানে তল্লাশি চালিয়ে টেস্টিং সল্ট উদ্ধার করেন তিনি।
 
হল সংসদের ভিপি ও দোকানি ওবায়দুল হকের সই করা ওই চুক্তিনামায় লেখা হয়, এক কেজি টেস্টিং সল্ট পাওয়ায় ৮নং দোকানের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হলো। তিন দিনের মধ্যে অনাদায়ে দোকানের চুক্তিনামা বাতিলের জন্য হল অফিসে সুপারিশ করা হবে। হল অফিস এ জরিমানা আদায় করবে।
এ বিষয়ে ভিপি আজিজুল হক বলেন, ‘আমরা প্রথমে খাবারে টিস্টিং সল্ট ব্যবহারের বিষয়ে প্রশ্ন করলে দোকানদার অস্বীকার করেন।
বিষয়টি নিশ্চিত হতে দোকানে তল্লাশি চালালে একটি পলিথিনে এক কেজি সমপরিমাণ টেস্টিং সল্ট পাই। তখন দোকানদার খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের বিষয়টি স্বীকার করেন।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘জরিমানা তারা করতে পারে না। এটি তাদের এখতিয়ারভুক্ত নয়।
তারা যা করবে হল প্রশাসনের মাধ্যমে করবে। হল প্রতিনিধি হিসেবে এখানে তাদের একটা দায়বদ্ধতা আছে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এটিইতো তাদের কাজ। তবে সেটি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করতে হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..