ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে বি-ধ্ব-স্ত করলো বার্সা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৪, | ০৮:২৭:৩৫ |
লা লিগায় নিজেদের ছন্দে ফেরার রাতটা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা বানাল উৎসবমুখর। রোববার রাতে ৬ হাজার দর্শক ধারণক্ষমতার এস্তাদি জোহান ক্রুইফে হ্যান্সি ফ্লিকের দল ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল ৬-০ গোলে। দুটি করে গোল করলেন ফেরমিন লোপেজ, রাফিনিয়া আর অভিজ্ঞ রবার্ট লেভানডভস্কি।
 
ক্যাম্প ন্যুর সংস্কার কাজ চলায় অস্থায়ী ভেন্যুতেই খেলছে কাতালানরা। কিন্তু ছোট মাঠেও তাদের আগ্রাসী ছন্দে কোনো ঘাটতি ছিল না। রায়ো ভায়েকানোর বিপক্ষে হতাশাজনক ড্রর পর এই ম্যাচে আক্রমণে ছিল আগুন।
ইয়ামালের চোট নিয়ে ক্ষুব্ধ ফ্লিক, দায় চাপালেন স্পেনকে
প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্টের পর ২৯তম মিনিটে গোলের খাতা খোলেন তরুণ ফেরমিন লোপেজ। ফেরান তোরেসের দুর্দান্ত পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ভ্যালেন্সিয়া গোলরক্ষক আগিররেজাবালাকে পরাস্ত করেন তিনি।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই আরও বিধ্বংসী হয়ে ওঠে বার্সা। বিরতি থেকে নেমেই রাফিনিয়া দলকে এগিয়ে নেন, এরপর দূরপাল্লার শটে আবারও জ্বলে ওঠেন লোপেজ। ৬৬তম মিনিটে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোল করলে ম্যাচ কার্যত শেষ হয়ে যায়।
শেষ ভাগে মঞ্চটা হয়ে ওঠে লেভানডভস্কির। ৭৬তম মিনিটে শক্তিশালী শটে গোলবার কাঁপিয়ে তিনি স্কোরলাইন করেন ৫-০। এরপর ১৮ বছর বয়সী সাবস্টিটিউট মার্ক বার্নালের পাস থেকে দারুণ লবে নিশ্চিত করেন নিজের জোড়া গোল।
এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচে একসাথে তিন খেলোয়াড়ের জোড়া গোল করার এই নজির ২১শ শতকে প্রথম। অন্যদিকে, ১১ ম্যাচ ধরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অপরাজিত রইল ব্লাউগ্রানারা।
রিয়াল মাদ্রিদ টানা চার জয়ে শীর্ষে থাকলেও, ফ্লিকের দলের এই ফর্ম দেখিয়ে দিল শিরোপার লড়াইয়ে তারা মোটেও পিছিয়ে নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...