✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্ববিদ্যালয়ে ৫টি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ ঢাবি শিবিরের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৪, | ০৮:০৯:৫৭ |

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৫টি একাডেমিক এলাকায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। একাডেমিক স্থানগুলো হলো- ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কেন্দ্রীয় লাইব্রেরী, কার্জন, মোকাররম ভবন ও ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ (এফবিএস)।

 

ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, নারী শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা একাডেমিক এলাকায় ৫টি জায়গায় এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করব। এই কাজটি ডাকসুর আগেই কথার কথা ছিল। কিন্তু ডাকসু আচরণবিধিতে উল্লেখ ছিল কোনো ধরনের উপহার দেওয়া যাবে না । তাই এখন এটি করছি। আমাদের এমন কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

ঢাবি শিবিরের সাধারণ সম্পাদক ও ডাকসু নবনির্বাচিত এজিএস মহিউদ্দিন খান বলেন, আমরা দীর্ঘ এক বছর যাবত শিক্ষার্থীবান্ধব কাজ করার চেষ্টা করেছি। সেটার ধারাবাহিকতায় আমরা আজকে নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছি। ডাকসুর তফসিলে আমরা বলেছিলাম একাডেমিক ভবনে যে ধরনের সুবিধা নেই সেগুলোর ব্যবস্থা করব। আমাদের এই ধরনের কাজ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের প্রার্থীরা ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ ২৮ পদের ২৩টিতেই জয়লাভ করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..