সর্বশেষ :

দেশে আক্রান্তের সংখ্যা কমেছে, সুস্থতার হার বেড়েছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২৩, | ১০:৫৯:৫৪ |

এক দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় ৬২টি পরীক্ষাগারে ১৫ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৮০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবারের চেয়ে সোমবার ৫২ জন কম শনাক্ত হয়েছেন। রবিবার ১৫ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫৩১ জন। দেশে বর্তমানে মোট করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন। নমুনা পরীক্ষায় গতকাল শনাক্তের হার ২২ দশমিক ৩৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ২২ দশমিক ৬৬ শতাংশ।

এদিকে সরকারি হিসাবে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেল। নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে বলেন, গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৫০২ জন। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৭৮ জন। রবিবারের চেয়ে সোমবার ৫৯৪ জন বেশি সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫৫ জন। তিনি জানান, আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৩৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ৪০ দশমিক ১৪ শতাংশ। আর একদিনে শনাক্ত বিবেচনায় মৃতের হার ১ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ২৭ হাজার ৭১৯টি নমুনা পরীক্ষা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...