সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

দেড়টা থেকে দুইটার মধ্যে ঘোষণা হতে পারে জাকসুর ফলাফল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১২, | ০৫:০৯:৩১ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে প্রকাশ করা হতে পারে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কমিশনার অধ্যাপক লুৎফুল এলাহী এ তথ্য জানান।
 
তিনি বলেন, “১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকী আছে ৬টি হল। আধাঘণ্টার মধ্যে আরো দুটি হলের গণনা শেষ হবে। সব মিলিয়ে দুপুর দেড়টা বা দুইটার মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।”
ভোট গণনায় বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “ম্যানুয়াল প্রক্রিয়ার কারণে দেরি হচ্ছে। এবার প্রায় সাড়ে ৮ হাজার ভোট কাস্ট হয়েছে। শিক্ষকরাই গণনার দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা অভিজ্ঞ না হওয়ায় সময় বেশি লাগছে।”
কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তারের পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অধ্যাপক লুৎফুল এলাহী বলেন, “কমিশনে এখনো কোনো চিঠি আসেনি। আমরা এ বিষয়ে জানি না, তাই মন্তব্যও করতে পারছি না।”
তিনি আরো যোগ করেন, “গত এক সপ্তাহে আমি এক মিনিটও ঘুমাতে পারিনি। যারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাদের ধৈর্য ধরতে বলবো।” এ সময় তিনি প্রার্থী, সাংবাদিক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..