✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশের করোনা পরিস্থিতি দেখে হতাশ চীন প্রতিনিধি দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২১, | ১০:১৩:০৭ |

গত ৮ জুন বাংলাদেশের করোনা পরিস্থিতিতে সহযোগিতার জন্য ঢাকায় আসে চীনের একটি প্রতিনিধি দল। সফররত চীনের এই বিশেষজ্ঞ দল বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করেছেন। তারা বলেছেন, করোনার মতো ছোঁয়াচে ভাইরাসের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা খুবই কম। খুবই কম নমুনা পরীক্ষাও।

রবিবার (২১ জুন) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় চীনের বিশেষজ্ঞরা এ কথা বলেন। আগামীকাল সোমবার সফর শেষ করে দেশে ফিরে যাবে বিশেষজ্ঞ দলটি।

বাংলাদেশ সফরকালে চীনের প্রতিনিধি দলটি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী, কোয়ারেন্টিন সেন্টার ও পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে। এ সময় তারা দেশের করোনা ভাইরাস মহামারি নিয়ে আলোচনা, করোনা নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা এবং প্রযুক্তিগত পরামর্শও দিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..