✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সুদে ছাড় পাবে না ‘ভালো’ ঋণগ্রহীতারা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১৮, | ১৪:০১:১১ |

‘ভালো’ ঋণগ্রহীতারা ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদ দেয়ার ক্ষেত্রে এতদিন যে ১০ শতাংশ ছাড় পেতেন, সেই ছাড় আর পাবেন না। এক সার্কুলার জারি করে এই সুবিধা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বরের পর ‘ভালো’ ঋণগ্রহীতারা এই সুবিধা আর পাবেন না।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

আগে কোনো গ্রাহকের কাছ থেকে ১০০ টাকা সুদ পাওনা হলে- তা আদায় করে ১০ টাকা ফেরত দিতে হতো ব্যাংকগুলোকে। ‘ভালো’ ঋণগ্রহীতারা প্রতিবছর এ সুবিধা পেতেন। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই সিদ্ধান্তের ফলে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ সুবিধা পাবেন ‘ভালো’ ঋণগ্রহীতা। এরপর আর এই সুবিধা পাবেন না।

তবে ‘ভালো’ ঋণগ্রহীতা চিহ্নিতকরণ কার্যক্রম অব্যাহত রাখতে বলা হয়েছে সার্কুলারে। প্রতিবছর ডিসেম্বর অন্তে ‘ভালো’ ঋণগ্রহীতাকে চিহ্নিত করতে বলা হয়েছে।

যদি কোনো গ্রাহক ‘ভালো’ ঋণগ্রহীতা হন, তাহলে ব্যাংক বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে ভালো ঋণ/বিনিয়োগ গ্রহীতাদের স্বীকৃতি/পুরস্কার প্রদানকরতঃ তাদের সম্মাননার ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..