✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লিভিং ঈগল খ্যাত সাইফুল আজমের মৃত্যুতে মুসলিম দেশসমূহের শোক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১৮, | ১৩:৫৯:৫৯ |

গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) সাইফুল আজমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশে কর্মরত সকল মুসলিম দেশসমূহের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং হেড অফ মিশনবৃন্দ। সাইফুল আজমের স্ত্রী বেগম নিশাত আরা আজমের কাছে প্যালেস্টাইন দূতাবাসের প্যাডে পাঠানো এক শোকবার্তায় একথা জানানো হয়।

শোকবার্তায় মুসলিম দেশসমুহের কূটনীতিকরা বলেন, গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) সাইফুল আজম মুসলিম উম্মাহ’র পক্ষে তার মেধাবী সেবা প্রদানের জন্য এক সুপরিচিত নাম বিশেষতঃ ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে তার বীরত্বের জন্য যখন তিনি ৪টি ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত করেছিলেন। মহান আল্লাহ্ তার বিদেহী আত্মাকে শান্তি দিন। তিনি যেন আপনার পরিবারকে সাহস এবং এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠবার মনোবল দান করেন। সাইফুল আজম তার আত্মত্যাগ এবং আন্তরিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, সাইফুল আজম বাংলাদেশ, পাকিস্তান, জর্ডান এবং ইরাকের বিমানবাহিনীর বৈমানিকের দায়িত্ব পালন করেছেন। বৈমানিক হিসেবে অসামান্য অবদানের জন্য যুক্তরাষ্ট্র বিমানবাহিনী তাকে বিশ্বের ২২ জন ‘লিভিং ইগলস’ এর একজন হিসেবে স্বীকৃতি দেয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..