✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার কিছুটা অবনতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১৬, | ১২:৫১:১৮ |

নিউমোনিয়ার কারণে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তাঁকে নতুন করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তিনি শারীরিকভাবে এখনো দুর্বল।

আজ মঙ্গলবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মামুন মোস্তাফীর বরাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে বলা হয়, জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা আজকে কিছুটা চিন্তাযুক্ত। তার নিউমোনিয়া পরিস্থিতির অবনতি হয়েছে। অবস্থা বিবেচনায় নতুন করে অ্যান্টিবায়োটিক দেয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সবার দোয়া চেয়েছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মাল্টিনিউজটোয়েন্টিফোরকে বলেন, ডা: জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা ফুসফুসের সংক্রমণ বেড়েছে। নতুন করে এন্টিবায়োটিক দিতে হচ্ছে। শরীর খুবই দুর্বল।নিয়মিত কিডনি ডাইলোসিস করছেন।

অক্সিজেন প্রয়োজন হয়না, তবে গলার ব্যাথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে । তাই ইশারায় আর লিখে তিনি কথার উত্তর দেন। চিকিৎসকগন তাকে কথা বলতে নিষেধ করেছেন। তাঁর শরীরে করোনা ভাইরাস ইনফেকশন নাই, তবে ভ্যাকটোরিয়া ইনফেকশন অনেক বেশী। তাকে আরো বেশ কিছুদিন দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। তবে তিনি মানষিকভাবে অনেক উজ্জীবিত।
আমি আজ সন্ধ্যা ৬ টায় তার চিকিৎসক গনস্বাস্থ্য হাসপাতালে অধ্যাপক ডা: নাজিব মোহাম্মদ কাছ থেকে তাঁর শারীরিক অবস্থা জানতে পারি।

গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। ২৯ মে থেকে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট এবং পিসিআর উভয় পরীক্ষাতেই তিনি এখন করোনামুক্ত। তবে তার চিকিৎসকেরা জানিয়ে এসেছেন, তিনি ঝুঁকিমুক্ত নন। তাঁর ফুসফুসের সংক্রমণ এখনো সারেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..