✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

তিন খানকে নিয়ে আসছেন আরিয়ান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৮, | ০৪:৪৫:৩২ |

বলিউডের ইতিহাসে এক অবিশ্বাস্য মুহূর্তের জন্ম হতে চলেছে। একসঙ্গে এক ফ্রেমে এবার ধরা দিতে চলেছেন তিন খান—শাহরুখ, সালমান ও আমির, তাও আবার বলিউড বাদশাহর ছেলে আরিয়ান খানের হাত ধরে। গত শনিবার সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিই যেন নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

শুটিংয়ে ক্যামেরার পেছন থেকে তোলা সেই ছবিতে দেখা যায়, সেটে একটি প্রসাধনী ভ্যান রাখা। সেই ভ্যানের গায়ে লেখা শাহরুখ, সালমান ও আমিরের নাম। ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে—এবার কি তিন খানকে সত্যিই একসঙ্গে দেখা যাবে? উচ্ছ্বসিত নেটাগরিক মন্তব্য করেন, ‘বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু কোন ছবিতে?’

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এ তিন খানকে একসঙ্গে দেখা যাবে। এরই মধ্যে সেই সিরিজের ঝলকে দেখা গিয়েছে সালমানকে। শাহরুখও থাকছেন। তাই তাদের সঙ্গে আমিরও থাকবেন—এ বিষয়ে প্রায় নিশ্চিত নেটাগরিকরা। গত বছর আমির নিজেও ইচ্ছা প্রকাশ করেছিলেন একসঙ্গে কাজ করার। শাহরুখ ও সালমানের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছিলেন তিনি। আমিরই বলেছিলেন, ‘তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিলেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..