✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মেয়েরা তাদের শারীরিক সৌন্দর্য হারায় সংসার করতে গিয়ে: নায়লা নাঈম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৭, | ০৮:৩৩:৫৫ |
এক সময়ের আলোচিত মডেল নায়লা নাঈম এখন আলো ঝলমলে দুনিয়ায় তেমন দেখা দেন না, তবে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন। নিয়মিত নিজের ফেসবুক হ্যান্ডেলে মতামত প্রকাশ করছেন। তেমনই নারীদের বিয়ে ও বিয়ে পরবর্তী সময়ের পার্থক্য তুলে ধরলেন, রাখলেন প্রশ্ন।
 
শনিবার রাতে এক ফেসবুক পোস্টে নায়লা নাঈম লিখেছেন, মেয়েরা তাদের শারীরিক সৌন্দর্য হারায় সংসার করতে গিয়ে এবং বাচ্চা জন্ম দিয়ে সে বাচ্চাকে বড় করতে গিয়ে।
একেই বলে নারীত্ব এবং মাতৃত্ব অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। অবশ্যই সেসব নারীদেরকে আমি সম্মান করি।
তিনি বলেন, কিন্তু পুরুষ তো পড়ে থাকে সুঠাম গড়নের সুন্দরী মেয়েদের পেছনে! দোষটা তাহলে কার? সেই নারীর? যে সৌন্দর্য হারিয়ে ফেলে সংসার করতে গিয়ে এবং বাচ্চা লালন পালন করতে গিয়ে?নাকি সেই পুরুষের যার নজর সব সময়ই বাঁকা?
নায়লা নাঈম তুমুলভাবে আলোচনায় আসেন ২০১৩ সালের শেষভাগে। সামাজিক মাধ্যমের আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন।
শোবিজে নায়লার গুরুত্ব বেড়ে যায়। কাজের সময়ের পরিধি বাড়তে থাকে।
বিজ্ঞাপন, গানের মডেল নাটক, সমানভাবে চলতে থাকে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করে শোবিজে অভিষেক ঘটে নায়লা নাঈমের।
এরপর পোশাকের মডেল হিসেবে দীর্ঘ সময় কাজ করেন। তবে এখন ব্যস্ত চিকিৎসা পেশায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..