✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বনানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গার্মেন্টস শ্রমিকের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৭, | ০৮:২১:০৪ |
রাজধানীর বনানীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় আনিস মিয়া (২৫) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। নিহত আনিস বনানীর শিখা গার্মেন্টসের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
তিনি শেরপুর জেলা সদরের তিরশা গ্রামের মুজিবুর রহমানের ছেলে। বর্তমানে মগবাজারের ওয়ারলেসগেট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
নিহতের ভাই আশিক জানান, আমার ভাই গত পাঁচ ছয় মাস আগে বিয়ে করেন। বর্তমানে তিনি মহাকালী এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। আজ দুপুরের দিকে খাবার খাওয়ার জন্য অফিস থেকে বের হলে অসাবধানতাবশত রেললাইন পার হতে গেলে দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকার রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..