✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভাড়া বেশি নিলে রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১০, | ১৫:৪৩:০১ |

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ ২ মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল গণপরিবহন। পরে ১ জুন থেকে সরকারের দেওয়া শর্ত মেনে পরিবহন চলাচল শুরু করে। অর্ধেক যাত্রী ও ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে সরকার। কিন্তু এ ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগ প্রথম দিন থেকেই আসছে যাত্রীদের কাছ থেকে।

আর তাই এবার স্বাস্থ্যবিধি না মানা এবং অতিরিক্ত ভাড়া আদায় করলে বাসের রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিল করা হবে এমন কথা জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ইউসুফ আলি মোল্লা জানান, গতকাল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পেয়েছি।

নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। ওইসব প্রতিবেদনে উঠে আসা তথ্য সরকারি নির্দেশনা ও ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। যেসব গণপরিবহন স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা/প্রচলিত বিধি-বিধান অনুযায়ী রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিল করে বিআরটিএ চেয়ারম্যানকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে জানাতে বলা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..