✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘আমি আগেও বলেছি, সম্ভবত আর কোনো বিশ্বকাপ খেলব না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৫, | ০৫:২৭:১৪ |
বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) ম্যাচটি ৩-০ গোলের জয় দিয়ে শেষ করেছে আলবিসেলেস্তেরা। ম্যাচে দুটি গোল করেন মেসি, অপর গোলটি করেন লাউতারো মার্টিনেজ।
 
ম্যাচ শেষে আবেগঘনই হয়ে পড়েন মেসি। তিনি বলেন, ‘অনেক আবেগ জমে গেছে। এই মাঠে আমি অনেক কিছু উপভোগ করেছি। নিজের দেশের মানুষের সামনে খেলার আনন্দ সবসময় অন্যরকম। এভাবে শেষ করতে পারা ছিল আমার বহুদিনের স্বপ্ন। বার্সেলোনায় আমি সমর্থকদের ভালোবাসা পেয়েছি। আর এটি আমার দেশে, আমার মানুষের কাছ থেকে পাওয়াটাই সবচেয়ে বড় পাওয়া।’
তিনি আরও যোগ করেন, ‘অনেক বছর ধরে অনেক কিছু বলা হয়েছে। তবে আমি সব ভালো কিছুর সঙ্গেই থাকব। যেসব সতীর্থরা চেষ্টা করেছিল কিন্তু পারেনি, এবং যারা পরবর্তীতে পেয়েছে-সবার সঙ্গে কাটানো সময়গুলোই সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আজকের ম্যাচটিই ছিল আমার দেশের মাটিতে প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..