✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভোক্তা অধিকারের শাহরিয়ারের করোনা জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৯, | ১৪:৪৬:৫৪ |

অবশেষে করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। এখন পরিবারসহ তিনি করোনা মুক্ত। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

মঞ্জুর শাহরিয়ার বলেন, পরশু রাতে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় এসেছি। আজ পরিবারের অন্যান্যদের রিপোর্ট পেলাম। আল্লাহর রহমতে সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।

তার ফুসফুসে করোনা ভাইরাস সংক্রমণ হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে ফুসফুসে সংক্রমণের চিকিৎসা এখনও চলছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

তিনি বলেন, ১৫ দিন বাসায় বিশ্রামে থেকে চিকিৎসা নিতে বলেছেন চিকিৎসকরা। ১৫ দিন পর আবার ফুসফুস সংক্রমণের পরীক্ষা করা হবে।

গত ১৩ মে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। এর এক সপ্তাহ পর তার পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

শাহরিয়ারের স্ত্রী এবং মেয়ে ও ছেলে বাসায় থেকে চিকিৎসা নেন। মঙ্গলবার তাদেরও করোনা রিপোর্ট নেগেটিভ আসে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..