সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

শ্রুতি হাসানের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৬, | ১২:১৮:১৩ |
শ্রুতি হাসানের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে বলে এক পোস্টে জানিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে সবাইকে সতর্ক করেছেন যেন, অভিনেত্রীকে ভেবে কেউ কোনো পোস্টে সাড়া না দেন।ইনস্টাগ্রামের এক পোস্টে শ্রুতি লিখেছেন, ‘আপনাদের সবাইকে জানাচ্ছি যে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে যাবতীয় যা পোস্ট করা হচ্ছে, তা আমি করছি না।
সুতরাং ওই প্রফাইলে কোনো পোস্ট দেখে কোনো রকম আলাপ-আলোচনায় যাবেন না।’অনুরাগীদের সাবধান করে অভিনেত্রী আরো জানান, তার প্রফাইল থেকে কোনো রকম মাইক্রোব্লগিং লিংক পাঠানো হলে অনুরাগীরা যেন তা কোনোভাবেই অ্যাকসেপ্ট না করেন।

Pin by Orchids on My Saves | Shruti hassan, Actress hot photoshoot, Beautiful bollywood actress

এর আগে সর্বশেষ ২৩ জুন টুইটারে (বর্তমান এক্স হ্যান্ডল) শেষবার পোস্ট করেন শ্রুতি। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমিই কি একমাত্র যে বিষণ্ণ ও বৃষ্টিবহুল আবহাওয়ায় অনেক বেশি উৎফুল্ল ও পজিটিভ থাকি?’ তার পরেই তার এক্স হ্যান্ডল হ্যাক হওয়ার মতো ঘটনা ঘটে।

সম্প্রতি চেন্নাইয়ে অনুষ্ঠিত ‘থাগ লাইফ’র অডিও প্রকাশনা উৎসবে একটি জমকালো পারফরম্যান্সের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন শ্রুতি। অভিনেত্রীকে আগামীতে লোকেশ কানাগরাজের ‘কুলি’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে শ্রুতি ছাড়াও রয়েছেন রজনীকান্ত, নাগার্জুনা প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..