✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ফুটল অজগরের ৩৩ বাচ্চা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৬, | ১১:৪৩:৫৮ |

ষষ্ঠবারের মতো কৃত্রিম উপায়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় ডিম ফুটে অজগরের ৩৩টি বাচ্চা জন্ম নিয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মো. শাহদাত হোসেন শুভ এ তথ্য জানান।

মো. শাহদাত হোসেন শুভ বলেন, ‌‌‌‘চলতি বছরের ৪ ও ১৪ এপ্রিল দুটি অজগর থেকে পাওয়া ৪৫টি ডিম সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবেটরে বসানো হয়। এর মধ্যে গত ১১ থেকে ১৩ জুন ১৭টি ও ২১ থেকে ২৪ জুন ১৬টিসহ মোট ৩৩টি ডিম ফুটে অজগরের বাচ্চা জন্ম নেয়।

তিনি আরো বলেন, ‘এই বাচ্চাগুলো পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন করলেই জেলা প্রশাসকের অনুমতিক্রমে চট্টগ্রামের সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।’

এর আগে ২০১৯ সালে প্রথমবার কৃত্রিম উপায়ে ইনকিউবেটরে ২৫টি, ২০২১ সালে ২৮টি ও ২০২২ সালে ১১টি, ২০২৩ সালে ১৬টি, ২০২৪ সালে ৩৫টিসহ মোট ১১৫টি অজগরের বাচ্চা ফুটানো হয়। যার মধ্যে ৮০টি অজগরের বাচ্চা চার দফায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..