✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২৪ ঘণ্টায় দেশে ৪২ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৩৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৮, | ১১:১৩:১৭ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ে ২ হাজার ৭৩৫ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৬৮ হাজার ৫০৪ জন এবং মারা গেলেন ৯৩০জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ৬৮ হাজার ৫০৪ জন।

এ পর্যন্ত আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে লিঙ্গভেদে পুরুষ ৭১ শতাংশ ও নারী ২৯ শতাংশ।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২ জন। এর মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন ৯৩০ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..