✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মে মাস থেকে শুক্রবার সকালেও চলবে মেট্রোরেল!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৫, | ০৯:২৪:২৫ |

আগামী মে মাস থেকে শুক্রবার সকাল থেকেই মেট্রোরেল চালানোর চিন্তা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এখন শুক্রবার বিকেল ৩টা থেকে অর্থাৎ ছুটির দিন হিসেবে অর্ধবেলা চলাচল করছে মেট্রোরেল। সাংবাদিকদের এ কথা জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ।

ডিএমটিসিএলের এমডি বলেন, মেট্রোরেলের ফ্রিকোয়েন্সি মে মাসের মধ্যে সহনীয় মাত্রায় আনার জন্য আমরা কাজ করছি। এ বিষয়ে উপদেষ্টার নির্দেশনা রয়েছে। মে মাসকে আমরা টার্গেট করেছি। আশা করছি মে মাসের মধ্যে গুছিয়ে ফেলতে পারবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুর রউফ বলেন, রাত ১০টা পর্যন্ত চালানোর ব্যাপারে প্রচণ্ড চাপ রয়েছে। আর মেট্রোরেলের পিলারে গ্রাফিতি গ্রহণযোগ্য। গ্রাফিতি আমাদের উদ্বুদ্ধ করছে। কিন্তু এখন অনেক পোস্টার লাগানো হচ্ছে। ঢাকা শহরের দৃষ্টিনন্দন পরিবেশ বজায় রাখার জন্য সিটি কর্পোরেশন ও পুলিশকে চিঠি দিয়েছি। আমাদের অ্যাকশন আমরা নেব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..