✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৯৭৩ এর মতো ডাকসুকে বানচালের ষড়যন্ত্র চলছে: ভিপিপ্রার্থী কাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৩, | ০৮:৪২:৫৭ |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঘিরে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপিপ্রার্থী আবদুল কাদের।
বুধবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
 
কাদের বলেন, ১৯৭৩ সালের নির্বাচনের মতো এবারো বিশেষ গোষ্ঠী ডাকসুকে বানচালের ষড়যন্ত্র করছে। নির্বাচন বহাল রেখে আদালতের রায়ে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা রায়কে সাধুবাদ জানাই।
তিনি ভোটের আগে-পরে ছুটির বিষয়ে বলেন, ভোটের আগে ও পরে ৯ দিনের ছুটি ঘোষণার মধ্যে দূরভিসন্ধি আছে। এটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেয়ার পাঁয়তারা।
এ সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএসপ্রার্থী আবু বাকের মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ভোট দিক। এ কারণেই ভোটকেন্দ্র হল থেকে অনেক দূরে দিয়েছে। এগুলো পুনর্বিন্যাসের দাবি জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..