সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

৫১ বছর বয়সে রাকসু নির্বাচনে প্রার্থী হলেন মোর্শেদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৩, | ০৮:০৬:০০ |

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি মনোনয়নপত্র নিয়েছেন।
মনোনয়ন উত্তোলন শেষে তিনি বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমি। রাকসুতে প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়ন নিয়েছি। আমার বয়স ৫১ বছর। আমি আশাবাদী, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমাকে চিনেন, ভালোবাসেন, অনুপ্রেরণা দেন। আশা করি একজন সংগ্রামী মানুষ হিসেবে সবাই আমার পাশে দাড়াবে ও ভোট দিবে। আমি জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করব।
তিনি আরও বলেন, এর আগে আমি ২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ছিলাম। ফ্যামিলির কারণে তখন পড়াশোনা ছেড়ে আসতে হয়। তারপরে আমি অনেক দিন বিভিন্ন কোম্পানিতে চাকরি করি। একটা সময় মনে হলো আবার পড়াশোনা শুরু করা দরকার। তখন আমি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডার আবার পড়াশোনা শুরু করি। ২০১৭ সালে এসএসসি ও ২০২০ সালে এইসএসসি পরীক্ষা দেই। তারপর ২০২০-২১ শিক্ষা বর্ষে রাবিতে পরীক্ষা দিয়ে ভর্তি হই।
তিনি জানান, আমি বিবাহিত, আমার চারটি কন্যা সন্তান আছে। একটা মেয়ের বিয়ে দিয়েছি গত মাসে। সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। আমি হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আর আমার জামাই জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।
শাহরিয়ার মোর্শেদের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর গ্রামে।
এদিকে আজকেই শেষ হচ্ছে রাকসু নির্বাচনের মনোনয়ন উত্তোলন সময়সীমা। ডোপ টেস্টের সময়সীমাও শেষ হয়েছে। সকাল থেকে মনোনয়ন জমা নেওয়া হচ্ছে আজ। সিনেটে ২ জন ও কেন্দ্রীয় পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..