✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাড়ে ৫ ঘণ্টা পর রেললাইন ছাড়লেন বাকৃবির শিক্ষার্থীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০২, | ০৬:৩৩:৪০ |
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। টানা সাড়ে ৫ ঘণ্টা অবরোধের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাসে রেলপথ থেকে সরে যান তারা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বাকৃবি জব্বারের মোড় এলাকার রেলপথ থেকে এই অবরোধ প্রত্যাহার করা হয়।
এর আগে, এদিন দুপুর ১১টা ৫৫ মিনিটে বিক্ষোভ মিছিল করে রেলপথ অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রেললাইনে বসে ছয় দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ময়মনসিংহ জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন  বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে বেলা ১১টা ৫৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পযর্ন্ত রেল চলাচল বন্ধ ছিল। এতে ময়মনসিংহ স্টেশনে বলাকা, ফাতেমা নগরে মহুয়া, আউলিয়া নগরে জামালপুর এক্সপ্রেস, গফরগাঁওয়ে অগ্নিবীনা এবং মশাখালী স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস আটকা পড়ে। এ ঘটনায় চরম যাত্রী ভোগান্তির সৃষ্টি হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ থেকে সরে যাওয়ায় বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..