সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০১, | ০৫:৫৫:৫০ |

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ছয়দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় রেললাইনে বসে ছয় দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
 
এর আগে, ক্যাম্পাসে বহিরাগতদের হামলার এবং ক্যাম্পাস ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কে. আর মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ১১ টার দিকে তারা ছয় দফা দাবি তুলে ধরেন।
আন্দোলনরত শিক্ষার্থী শিবলী সাদী জানান, বাকৃবি ক্যাম্পাসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের ওপর যে ন্যক্কারজনক হামলা করেছে, আমরা তার নিন্দা জানাই এবং বিচার চাই। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে ক্যাম্পাস ও হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি। ছয় দফা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..