✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নতুন স্বাস্থ্যসচিব হিসেবে আব্দুল মান্নানকে নিয়োগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০৪, | ১৬:২৪:৩১ |

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল মান্নান।

বেশ কয়েকদিন আগে থেকেই তিনি স্বাস্থ্যসচিব হিসেবে নিয়োগ পাচ্ছেন বলে গুঞ্জন ছিলো। কিন্তু প্রজ্ঞাপন হলো আজ বৃহস্পতিবার। এর আগে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ আরো তিন জায়গায় নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সদ্যবিদায়ী সচিব আসাদুল ইসলাম কে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়েছে। এছাড়া বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, এমডিএসের অতিরিক্ত সচিব বিসিএস প্রশাসনে নিয়োজিত আখিয়া খাতুনকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইয়াকুব আলী পাটোয়ারীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..