✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আসছে হুন্দাইয়ের নতুন ইভি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৭-০৩, | ০৩:৩০:১৭ |

হুন্দাইয়ের নতুন ইভি আসছে শিগগির হুন্দাইয়ের নতুন ইভি
নতুন বৈদ্যুতিক গাড়ি আনছে হুন্দাই। বিশ্বের অন্যতম জনপ্রিয় গাড়ি সংস্থা এরই মধ্যে অসংখ্য বৈদ্যুতিক গাড়ি এনেছে বাজারে। এবার নতুন কম্প্যাক্ট ইভি আসছে সংস্থার। গাড়ির নাম হুন্ডাই ইনস্টার। বুসান ইন্টারন্যাশনাল মোবিলিটি শো-তে গাড়িটি উন্মোচন করেছে সংস্থা।

গাড়ির ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বড় চমক দেখা যাবে। গোল হেডলাইট, এলইডি লাইটিং, ১৭ ইঞ্চি অ্যালয় হুইলের সঙ্গে এন্ট্রি নেবে এই চার চাকা, মিলবে ৪টি দরজা। এই গাড়িতে দু’ধরনের ব্যাটারি পাওয়া যাবে, বেস মডেলে থাকবে ৪২ কিলোওয়াটআওয়ার ব্যাটারি ক্যাপাসিটি, যা সর্বোচ্চ ৯৭ পিএস শক্তি এবং ১৪৭ এনএম টর্ক তৈরি করতে পারে। গাড়ির সর্বোচ্চ গতি ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই ব্যাটারিতে ফুল চার্জে ৩০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে।

ঘণ্টায় ৪৪৫ কিলোমিটার গতি এই গাড়ির
দ্বিতীয় ব্যাটারি হলো ৪৯ কিলোওয়াটআওয়ার। এই ভ্যারিয়েন্ট ফুল চার্জে ৩৫৫ কিলোমিটার রাস্তা নিয়ে যাবে। সর্বোচ্চ ১১৫ পিএস শক্তি এবং ১৪৭ এনএম টর্ক তৈরি করতে পারবে। গাড়ির সর্বোচ্চ গতি ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ফাস্ট চার্জার দিয়ে গাড়ি চার্জ করতে সময় লাগবে ৩০ মিনিট এবং রেগুলার চার্জার দিয়ে ৪ ঘণ্টা। তবে ভারতে এই ব্যাটারি এবং রেঞ্জ পাওয়া যাবে তা এখনও নিশ্চিত করেনি সংস্থা।

গাড়ির ভেতর থাকবে ডুয়াল টোন ড্যাসবোর্ড এবং ৩ স্পোক স্টিয়ারিং হুইল। বেশ প্রিমিয়াম কেবিন থাকবে গাড়ির ভেতর। লাইট ক্রিম থিমে চকমক করবে ইন্টিরিয়র। গাড়িতে পাবেন ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..