✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ: মহাখালীতে আটকা ২ ট্রেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৩, | ১১:১৯:৫৮ |

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী রেলগেটে আটকা পড়েছে দুই ট্রেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেন দুটি মহাখালী পর্যন্ত গিয়ে আটকা পড়ে।  শিক্ষার্থীরা লাইন অবরোধ করায় বিকাল পৌনে ৪টা থেকে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করার পর শিক্ষার্থীরা আজ মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেন।

বিকাল পৌনে চারটার দিকে ৭০-৮০ জন শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে রেলক্রসিংয়ে অবস্থান নেন।

আন্দোলনকারীদের একজন আলী আহম্মেদ মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা এখানে এসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত রেলক্রসিং থেকে আমরা নড়ব না।’

ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এছাড়া দাবি আদায়ে যে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি চালিয়ে আসছিলেন তাদের কয়েকজনকেও হুইল চেয়ারে করে রেলপথ অবরোধে অংশ নিতে দেখা গেছে।

এদিন পূর্বঘোষিত ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে তাদের সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও রেললাইন অবরোধ করার ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..