✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা ৫০০০ ছাড়ালো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০১, | ১২:২২:২৫ |

করোনা ভাইরাসে পুলিশ বাহিনীতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি পুলিশ সদস্য। আর মারা গেছেন ১৫ পুলিশ সদস্য।

সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনের, এরমধ্যে ৫ হাজার ১২৯ জন পুলিশ সদস্য রয়েছেন।তবে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে এক হাজার ৮৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নতুন করে ২৬১ জন শনাক্ত হওয়ায় বাংলাদেশ পুলিশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ হাজার ১২৯ জন হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১৫ জন পুলিশ সদস্য।

পুলিশ সদরদপ্তর বলছে, তাদের অনেকেই জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করতে আবারও কাজে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..