সর্বশেষ :

২৪ ঘণ্টায় করোনায় ২২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৮১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০১, | ১১:২৭:০৫ |

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জন মারা গেছেন। এ নিয়ে ৬৭২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮১জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪জন।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ৫২টি ল্যাবে ২৪ ঘণ্টায় সংগ্রহ করা নমুনা থেকে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৩৯টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ২ হাজার ৩৮১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৫৩৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২২ জনের মৃত্যু হয়।

মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৭২ জনে।
তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...