✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী-ছেলেও করোনায় আক্রান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-৩১, | ১১:১৭:৪৮ |

কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এবার আক্রান্ত হলেন তার স্ত্রী ও ছেলে। বর্তমানে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রীও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রবিবার রাতে ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু মাল্টিনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক সন্ধ্যা ৭টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নেন। শারীরিক দুর্বলতা ও হালকা জ্বর আছে তার। তাদের ছেলে বারিশ চৌধুরীও গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী গণস্বাস্থ্য হাসপাতাল থেকে চেকআপ করে বাসায় গেছেন। তার ছেলেও বাসায় আইসোলেশনে আছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..