সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

রাতে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি লিভারপুল-আর্সেনাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩১, | ০৯:২৯:৪৮ |

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে আতিথ্য দিবে লিভারপুল। রোববার (৩১ আগস্ট) অ্যানফিল্ডে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৯টায়।

টানা দুই ম্যাচ জিতে এবারের মৌসুম শুরু করেছে লিভারপুল ও আর্সেনাল। তবে, সেটপিসে আর্সেনালের সাম্প্রতিক সাফল্য চিন্তার ভাঁজ ফেলেছে অলরেড কোচ আর্না স্লটের কপালে।

লিভারপুলের হয়ে দুর্দান্ত শুরু করেছেন নতুন সাইনিং হুগো একিতিকে। জার্মান ক্লাব এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট থেকে উড়ে আসা এ ফরাসি তারকা গোল পেয়েছেন নতুন ক্লাবের প্রথম দুই ম্যাচেই।

তবে অ্যানফিল্ডে এক যুগের বেশি জয় নেই আর্সেনালের। এই পরিসংখ্যান ভাঙার সুযোগ এবার গানারদের সামনে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে নতুন মৌসুম শুরু করা গানাররা পরের ম্যাচে লিডস ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।

সে ম্যাচে জোড়া গোল করে প্রিমিয়ার লিগে নিজের আগমনী বার্তাও বেশ জোরালোভাবে দিয়েছেন ভিক্টর গিয়োকেরেস।

উল্লেখ্য, জয়ী দলের সুযোগ থাকবে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..