✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বিজয়নগরে রাস্তায় শুয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩০, | ০৮:৫৩:০০ |

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দলটিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টা থেকে রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনের সড়ক অবরোধ করেন তারা।

‘জুলাই মঞ্চ’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা রাস্তার ওপর শুয়ে পড়েছেন। অন্যদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আল রাজি কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।

বিভিন্ন দলের নেতারা সেখানে সংহতি জানিয়ে বক্তব্য রাখছেন। জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ সংহতি জানিয়ে বক্তব্য দেন।

এই কর্মসূচিকে ঘিরে পল্টন মোড় থেকে কাকরাইল অভিমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..