✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পরিবেশের টেকসই উন্নয়ন সম্ভব করতে নিজেদের অভ‍্যাস পরিবর্তন করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৯, | ০৮:০৯:০৪ |
বাংলাদেশের টেকসই পরিবেশগত উন্নয়ন নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার ওপর। পাশাপাশি টেকসই উন্নয়ন সম্ভব করতে নিজেদের অভ‍্যাসও পরিবর্তন করতে হবে বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়া হাসান।
শনিবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত বাংলাদেশ সাসটেইনেবিলিটি কনক্লেভ ২০২৫ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, সাদা পাথরের ঘটনার ক্ষেত্রে প্রচণ্ড জনমত সরকারের প্রক্রিয়াকে পরিবর্তন ও প্রভাবিত করেছে। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে এবং এর জন্য প্রয়োজন যথাযথ আইনের প্রয়োগ।
মনস্তাত্বিক আচরণের দিক থেকে টেকসই মনোভাব না থাকলে পরিবেশ টেকসই করা সম্ভব না বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা।
সৈয়দ রিজওয়ানা বলেন, দেশের পরিবেশের টেকসই উন্নয়ন করা সরাকারের পক্ষে একদিনে একসাথে কাজ করা সম্ভব নয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ আজাজ ও বাংলাদেশে সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড অব কো-অপারেশন নাইওকা মার্টিনেজ। পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে নীতি-নির্ধারক, শিল্প খাতের নেতৃত্ব, তরুণ উদ্ভাবক ও উন্নয়ন সহযোগীদের এক মঞ্চে আনতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..