✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৩ দফা দাবিতে চলছে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৯, | ০৮:০৭:০৯ |
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই মহাসমাবেশ শুরু হয়।
সকাল থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সহকারী শিক্ষকরা সমাবেশস্থলে উপস্থিত হন। এই মহাসমাবেশে রাজনৈতিক নেতারাও উপস্থিত থাকবেন।
তিন দফা দাবি হলো- সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ; প্রধান শিক্ষকের শূন্য পদে ১০০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ এবং ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নিত স্কেলকে উচ্চতর গ্রেড হিসাবে বিবেচনা করা যাবে না।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, মহাসমাবেশে রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন।
এদের মধ্যে থাকবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জামায়েতে ইসলামীর আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেলারেল এবি এম ফজলুল করিম (সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়), নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয় আব্দুল হান্নান মাসউদ।
শামছুদ্দীন মাসুদ জানান, আজকের মহাসমাবেশের মাধ্যমে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..