✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

স্টারলিংকে সম্প্রচার হবে ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান: আশিক চৌধুরী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২৩, | ০৭:৩৪:৩২ |

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান স্টারলিংকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এ সামিটে অংশ নেবেন ৫ শতাধিক বিদেশি বিনিয়োগকারী। রবিবার (২৩ মার্চ) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান এ তথ্য জানান।

কর্মসংস্থান বেশ সৃষ্টি করবে এমন বিনিয়োগকে বেশি উৎসাহিত করা হবে উল্লেখ করে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, আগামী ৯ এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান স্টারলিংকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

আশিক চৌধুরী বলেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিস্থিতি বিষয়ে আশ্বস্ত করতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করবে রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি।

এবারের সামিটে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের কথা তুলে ধরে সংস্থাটির চেয়ারম্যান বলেন, ইনভেস্টমেন্ট সামিটে দেশি ২ হাজার উদ্যোক্তার সঙ্গে ৫ শতাধিক বিদেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..