✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

‘বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, ভাষা এক হলে কী করব’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৭, | ০৫:০৯:০৮ |
বিতর্কের মাঝেই বর্ধমানের সভা থেকে আরও একবার বাংলা ভাষা নিয়ে সরব হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলেছেন পাকিস্তান প্রসঙ্গও।
ভারতের কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে। পাঞ্জাবের পাশে পাকিস্তান, পাকিস্তানেরও একটা পাঞ্জাব রয়েছে, সেকথা তো বলো না। আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি। তোমাদের প্রপিতামহরা করেছে। আমাদের ভাষা যদি এক হয়, আমরা কী করতে পারি?’
এর প্রেক্ষাপট বোঝাতে গিয়ে মমতা বলেন, ‘১৯৪৭ সালে স্বাধীনতা আন্দোলনের পর দেশভাগ হয়। ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন। আন্দামান সেন্ট্রাল জেল থেকে রেপ্লিকা তুলে এনেছি, দেখা যাতে ৭০০-এর ওপর বাঙালি গ্রেফতার ছিলেন, যারা স্বাধীনতা আন্দোলন করেন। ১০ শতাংশ ছিলেন পাঞ্জাবী।’
এরপরই তিনি প্রশ্ন তোলেন, তাহলে পাঞ্জাবের পাশে পাকিস্তান নিয়ে কেন কোনো প্রশ্ন ওঠে না?
বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে ‘মহা-ইভেন্ট’। তার আগে ‘বাঙালি অস্মিতা’- এই শব্দ বন্ধ এখন পশ্চিমবঙ্গ রাজনীতির জ্বলন্ত ইস্যু। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে শাসক ও বিরোধী– প্রত্যেক দলের নেতৃত্বের মুখে ঘুরেফিরে আসছে বাঙালি অস্মিতা রক্ষার কথা!
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার মধ্যে বাংলা ভাষাই এবার শাসকদলের আন্দোলনের হাতিয়ার। পথে নেমেছে রাজ্যের শাসকদল, সংসদে তুলেছে ঝড়।
ইস্যু, ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় বাঙালি শ্রমিকদের ওপর হেনস্থা ও তাদের বাংলাদেশি সন্দেহে পুশব্যাকের অভিযোগ। আর সেক্ষেত্রে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে নানাভাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্য সরকার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..