সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

সমাবেশে ঝড় তোলা থালাপতি বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৭, | ০৫:০১:১৯ |

রাজনৈতিক মঞ্চে ঝড় তুলেই বিতর্কে জড়ালেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ের পারাপাথিতে তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর আয়োজিত সমাবেশে ঘটে যাওয়া এক ঘটনায় বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানায়, গত ২১ আগস্ট হাজারো মানুষের ভিড়ের মধ্যে বিজয়ের সমাবেশে বিশৃঙ্খলা দেখা দেয়। অভিযোগ উঠেছে, সমাবেশে উৎসাহী কয়েকজন র‌্যাম্পে উঠে পড়লে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেন বিজয়ের দেহরক্ষীরা।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিজয় র‌্যাম্পে হাঁটার সময় হঠাৎই এক ব্যক্তি ছিটকে পড়ে যান । ঘটনাস্থলের র‌্যাম্প অন্তত সাত ফুট উঁচু ছিল। এ ঘটনায় শরৎ কুমার নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন। তার দাবি, বিজয়কে ঘিরে থাকা বাউন্সাররা তাকে মারধর করে র‌্যাম্প থেকে ছুড়ে ফেলেছেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২), ২৯৬(বি) ও ১১৫(আই) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..