✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৫০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-৩০, | ১৩:১৫:১২ |

উত্তর আফ্রিকার দেশ সুদানের উত্তরপূর্বাঞ্চলে হাওয়াইদ মরুভূমি এলাকায় একটি স্বর্ণখনি ধসে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খনিটির শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে সুদানের দৈনিক আলরাকোবা জানিয়েছে, রোববার সকালের দিকে খনির একটি অংশে বিপুল পরিমাণে পাথও ও বালি ধসে পড়ে। এতে সেখানে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, দুর্ঘটনার পর খনির অন্যান্য অংশের শ্রমিক এবং স্থানীয় লোকজনের তৎপরতায় ঘটনাস্থল থেকে কয়েক জনকে উদ্ধার করা হয়। এরপর আসে উদ্ধারকারী বাহিনী। তবে তাদের কাছে ভারী যন্ত্রপাতি না থাকায় ধ্বংস্তূপে আটকা পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। যারা আটকা পড়েছেন, তাদের সবাই নিহত বলে ধারণা করা হচ্ছে এবং এই সংখ্যা অন্তত ৫০ জন।

খোঁজ নিয়ে জানা গেছে, খনিটিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং ২ মাস আগেও খনিটিতে একবার ধস নেমেছিল। তবে সেবার কেউ নিহত হননি।

সুদান বিশ্বের বৃহত্তম স্বর্ণ রপ্তানিকারী দেশ। দেশটির বিভিন্ন খনিতে স্বর্ণের মজুতও বিপুল। তবে অধিকাংশ খনিতে শ্রমিকদের নিরপত্তা নিশ্চিতে ন্যূনতম ব্যবস্থা না থাকা আন্তর্জাতিক অঙ্গনে সুদানের সরকারের ব্যাপক সমালোচনা আছে।

- আনাদোলু এজেন্সি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..