✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

১০ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-৩০, | ১২:৩৫:৫১ |

ফরিদপুর সদরে টাকার লোভ দেখিয়ে ১০ বছরের এক মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণের অভিযোগে ওমর আলী (৪৮) ও মো. জুয়েল (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান।

এর আগে একই দিন সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের তছিমোল্লা ডাঙ্গী গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান আসামি ওমর আলী একই উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা ও মো. জুয়েল ফরিদপুর শহরের আলীপুর প্রামাণিক পাড়া মহল্লার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়, টাকার লোভ দেখিয়ে ইজিবাইকে করে তছিমোল্লা ডাঙ্গি নিয়ে রোববার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে মানসিক ভারসাম্যহীন ওই শিশুকে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে ওমর আলী ও জুয়েলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্তদের থানায় নিয়ে যায়।

ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা যায় ওই শিশুটিকে ওমর আলী ধর্ষণ করেছিল। তাকে সহায়তা করেছিল মো. জুয়েল। এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া ধর্ষণের শিকার শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’

-ফরিদপুর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..